বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক
- আপডেট সময় ১২:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জেলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সদর উপজেলা এবং রাজনগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় ভোটারগণ জেলা প্রশাসক মহোদয়কে তাদের সন্তুষ্টির কথা ব্যক্ত করেন। প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতকরণের জন্য জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের অবস্থান ও টহল কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার এবং জেলা নির্বাচন কর্মকর্তা, মৌলভীবাজার এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনী কার্যক্রম নির্ধারিত বিধি-বিধান অনুসরণ করে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সকল ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


















