ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

প্রেমিক অভিরূপ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / ৫৭৪ বার পড়া হয়েছে

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নব্বই দশকে তার বড় পর্দায় অভিষেক হয়েছিলো। তবে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন ২০০৩ সালে। এরপর অনেক ব্যবসাসফল সিনেমায় দেখা গেছে তাকে। সৌন্দর্য আর অভিনয় গুণে নিজেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সক্ষম হন।

আজ ১৩ আগস্ট শ্রাবন্তীর জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। বিশেষ দিনটিতে ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা প্রকাশ করছেন। আনন্দবাজার

তবে একজনের শুভেচ্ছা একটু বিশেষ। কারণ তিনি শ্রাবন্তীর বিশেষ মানুষ, প্রেমিক। নাম তার অভিরূপ নাগ চৌধুরী। তিনটি সংসারে বিচ্ছেদের পর শ্রাবন্তী এখন অভিরূপের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।

প্রেমিকা শ্রাবন্তীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিরূপ। অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। আরো এগিয়ে যাও, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার বড় ভক্ত’।

প্রেমিকের এই পোস্টে সাড়া দিয়েছেন শ্রাবন্তীও। মন্তব্যে লিখেছেন, ‘ধন্যবাদ মিস্টার ভক্ত’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের হার্ট ইমোজি। বর্তমান

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে ২০১৯ সালে ঘর বাঁধেন শ্রাবন্তী। এক বছর যেতে না যেতেই সংসারটি ছেড়ে আসেন অভিনেত্রী। এরপর গত বছর অভিরূপের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন মুহূর্তে তাদেরকে একসঙ্গে দেখা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রেমিক অভিরূপ

আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২