ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর নানা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
- / ৪৩৮ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে,সব ধর্মের মানুষ সমান সুবিধা ভোগ করে থাকেন।
শুক্রবার কোটচাঁদপুর কেন্দ্রীয় কালিবাড়িমন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন,ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কোটচাঁদপুর শাখার সভাপতি অধ্যক্ষ নিমাই চন্দ্র দে।
রবীন্দ্রনাথ শর্ম্মার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুননেসা মিকি, ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা মীর কাশেম আলী।
এ সময় শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রেলি বের হয়। রেলিটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদর্ক্ষিণ করেন। পরে ভক্তবৃন্দদের মধ্যে মহা প্রসাদ বিতরন করা হয়।
ট্যাগস :






















