ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

কুলাউড়ায় রেলের গোডাউন থেকে মালামাল চুরি,সিএনজিসহ গ্রেপ্তার-১

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ৪১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির সময় মো. আলাল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রেলওয়ে থানাপুলিশ ও রেলের স্টাফদের যৌথ অভিযানে তাকে বরমচাল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আলাল ওই এলাকার লেবু মিয়ার ছেলে।

এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে আলালের সাথে থাকা তার তিন সহযোগী পালিয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, চোরাই মালামালসহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় রেলের গোডাউন থেকে মালামাল চুরি,সিএনজিসহ গ্রেপ্তার-১

আপডেট সময় ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২