ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

কুলাউড়ায় অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / ৫০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরস্থ ফানাই নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জালগুলো শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

তবে অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।অভিযানের নেতৃত্বদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাকালুকি হাওরস্থ হাওয়া বর্ণি সিংরাজুড়ী ও ফুটবিল গ্রুপ ফিশারি জলমহাল, চকিয়া বিল জলমহাল এবং মৈষা মারা বিল জলমহালের নিকটবর্তী ফানাই নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদীতে স্থাপিত অবৈধ ৫টি স্থায়ী প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

এ সময় প্রতিবন্ধকতা তৈরিতে ব্যবহৃত ১৫ হাজার মিটার অবৈধ জাল (যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা) আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ ও কুলাউড়া থানা পুলিশের একটি দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

আপডেট সময় ১১:২৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২