ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / ৪১১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, সাদ উদ্দিন, তানিয়া আক্তার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।

পরে মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে এক র‍্যালী পৌরসভা চত্তর থেকে বের হয়ে শহরের ষ্টেশন রোডে এসে শেষ হয়।

এসময় শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় শ্রীমঙ্গলে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ১০:০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২