ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

রেদোয়ানের বাড়ি ফেরা হলো না মাকে নিয়ে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / ৯০৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  দাদীর শিরণীতে অংশ নিতে সিলেট শহরের বাসা থেকে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন রেদোয়ান আহমদ চৌধুরী। কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। সড়কেই ঝরে গেছে রেদোয়ানের প্রাণ। গুরুতর আহতাবস্থায় মা পান্না বেগমকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ‘সড়কের বাজার পশ্চিম শাহী ঈদগাহ মাদ্রাসা’র সামনে অটোটেম্পু ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রেদোয়ান সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় রেদোয়ানের মাসহ অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রেদোয়ান আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া গ্রামের মাওলানা আহমদ আল কবীর চৌধুরীর ছেলে। সে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- সিএনজি অটোরিকশাযোগে সিলেট শহর থেকে মাকে নিয়ে জকিগঞ্জের গ্রামের বাড়ি ফিরছিলেন রেদোয়ান আহমদ চৌধুরী। সড়কের বাজার এলাকায় অটোটেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রেদোয়ান নিহত হন। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রেদোয়ানের লাশ উদ্ধার করেছে। আহত তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রেদোয়ানের বাড়ি ফেরা হলো না মাকে নিয়ে

আপডেট সময় ০৩:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২