ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কমলগঞ্জে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ৩২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে মণিপুরি উইভিং ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে আদমপুর বাজারে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক (এসসিআর) কামনাশীষ দাস, বাংলাদেশ টেক্সটাইলস মিলস কর্পোরেশন এর প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী ফিরোজ হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ডের ক্লথ প্রসেসিং সেন্টারের সহকারী মহাব্যবস্থাপক শরীফ আল মাহমুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা প্রমুখ। এর আগে মণিপুরি উইভিং ফ্যাক্টরির কার্যক্রম ঘুরে দেখেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁত কন্যা আখ্যায়িত করে বলেন, বর্তমান সরকার তাঁত শিল্পের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ািতনি এ শিল্পের সাথে জড়িতদের শতকরা ৫ টাকা সুদে ঋণ প্রদানের আশ^াস দেন। তাঁত শিল্পের উন্নয়নে তাঁত বোর্ডের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্যোক্তা রুবেল আহমদকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের বিভিন্ন এলাকায় রুবেল আহমদ এর মণিপুরি উইভিং ফ্যাক্টরিতে সহস্রাধিক বেকারের কর্মসংস্থান হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কমলগঞ্জে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধন

আপডেট সময় ০৯:৩৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২