ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

রাজনগরে ছুরিকাঘাত যুবককে হত্যা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / ৫৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ  মৌলভীবাজারের রাজনগরে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে। চাচা ও চাচাতো ভাইরা পারিবারিক বিরুধের জেরে তাকে হত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামে শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদিকুর রহমান জুবেল (২০)। তিনি উপজেলার সারমপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে মৃত বশির মিয়ার ছেলেদের সাথে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক বিরুধ চলছিল। এই বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের বাইরে এলে সাদিকুর রহমান জুবেলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সাদিকুর রহমান জুবেল নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের পারিবারের সাথে তার চাচা ও চাচাতো ভাইদের পারিবারিক বিরুধ ছিল। নিহতের চাচা আনসার উদ্দীন রুশনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজনগরে ছুরিকাঘাত যুবককে হত্যা

আপডেট সময় ০৫:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২