ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কাগজের দাম চড়া, মৌলভীবাজারের ছাপাখানার ব্যবসায়ীরা বিপাকে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / ৬৫২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  কাগজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহেও টান পড়েছে। ফলে বিপাকে পড়েছেন মৌলভীবাজারের ছাপাখানার মালিকরা।

জানা গেছে, উৎপাদন ব্যাহত হওয়ার সুযোগে হু হু করে বাড়ছে কাগজের দাম। তবে সব ধরনের কাগজের দাম একই হারে বাড়েনি। কাগজের নানা পদের মধ্যে টনপ্রতি সর্বোচ্চ দাম বেড়েছে লেজার কাগজের। পাইকারিতে কাগজের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ছাপাপণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত।

মৌলভীবাজারের কয়েকজন ছাপাখানা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে,পাইকারি বাজারে কাগজের দাম প্রতিদিনই বেড়েছে। এই সময়ে সবচেয়ে বেশি বেড়েছে লেজার কাগজের দাম। তারা জানান,ঢাকা থেকে কাগজের সরবরাহ কম থাকায় হুট করে দামটা বেশি বেড়ে গেছে। ফলে ক্রেতাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে।

মৌলভীবাজার শহরের সুনাধন্য প্রতিষ্ঠান পাতাকাুঁড়ি কম্পিউটার এন্ড অফসেট প্রিন্টার্স এর মালিক এস এম উমেদ আলী  বলেন-নতুন করে ৩০/৪০ শতাংশের কাগজের পাশাপাশি মুদ্রণ খাতে ব্যবহ্নত বিভিন্ন ধরনের কেমিক্যালের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকেই জানেন সে কারনে ছাপাখানার কাজ কম হচ্ছে।

তিনি আরও বলেন,বাজার স্বাভাবিক থাকলে এই সময়ে কাজের অভাব হয় না। কাগজ ও  মুদ্রণ খাতে ব্যবহ্নত বিভিন্ন ধরনের কেমিক্যালের দাম বাড়তে থাকায় ডায়েরি,নোটবুক,বিভিন্ন ফাইলপত্র,লেজার খাতা,বক্স ফাইল,খাতার মতো কাজ কমতে শুরু করেছে। ফলে বিপাকে পড়েছি আমরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কাগজের দাম চড়া, মৌলভীবাজারের ছাপাখানার ব্যবসায়ীরা বিপাকে

আপডেট সময় ০৮:০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২