ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় সেনা সদস্যের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / ৬৪৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ শীতকালীন মহড়ায় বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে সাজ্জাদুল ইসলাম (২৫) নামে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ইউনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শীতকালীন মহড়ায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসে সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। বৃহস্পতিবার রাতে ২১ ইঞ্জিনিয়ার ইউনিটের সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় গুরুতর আহত হন। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সামিন বলেন, সাজ্জাদুল ইসলাম নামে একজন সেনাসদস্যকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং সাড়ে ৯টার দিকে মরদেহ নিয়ে চলে যান।

এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারের পাশে শীতকালীন মহড়ায় আসা সেনাবাহিনীর একটি ক্যাম্পের এক সৈনিক বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় সেনা সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৫:২৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২