অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছে পরীমণি
- আপডেট সময় ০১:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ৫৩৮ বার পড়া হয়েছে

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন ঢালিউডের সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
মাহির মা হতে যাওয়ার খবরে অনুরাগী থেকে শুরু করে তারকাদের উচ্ছ্বাসের কমতি নেই। শোবিজ অঙ্গনের বহু তারকা তাকে শুভকামনা জানিয়েছেন। তবে এই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খানিকটা বেশি উচ্ছ্বসিত পরীমণি।
ফেসবুকে মাহিকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘অভিনন্দন, মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের, লা লা লা। বাজি ফাটাবো, শুধু বাজি। অনেক দোয়া,অনেক ভালোবাসা।’























