ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

আজ মৌলভীবাজারে আসছেন কৃষি মন্ত্রী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • / ৯২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি সরকারি সফরে শুক্রবার এলাকার বিভিন্ন কর্মসূচীতে যোগদান করবেন।

শুক্রবার (১ মার্চ) তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। কৃষি মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী কৃষিমন্ত্রী ঢাকা থেকে আন্তঃনগর পারাবত ট্রেনযোগে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গলে পৌঁছাবেন। রাত ৮টায় শ্রীমঙ্গলের উত্তরসূরে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনের শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দিবেন।

শনিবার (২ মার্চ) সকাল ৯টায় কৃষিমন্ত্রী মৌলভীবাজার মাতারকাপনে ইম্পেরিয়াল মেডিক্যাল হাসপাতাল ও তাফিদা রাকিব ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

একই দিন সকাল সাড়ে ১০টায় তাঁর মিশন রোডের বাসভবনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করবেন।

এছাড়াও মন্ত্রী শনিবার বেলা ১১টায় বিটিআরআই রেস্ট হাউস প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের তৃণমূলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ মৌলভীবাজারে আসছেন কৃষি মন্ত্রী

আপডেট সময় ০৯:৩১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪