ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার নির্বাচনকে সামনে রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ… মৌলভীবাজারে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’

আদালত থেকে জঙ্গি ছিনতাই:কুলাউড়া চাতলাপুর চেকপোস্টে রেড অ্যালার্ট জারি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • / ৫৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত ও চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

রবিবার রাত ৮টায় চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা এসআই মোহাম্মদ ছামিউল ইসলাম মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে। তাদের ধরতে সাদা পোশাকে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, রবিবার দুপুর ১টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল নামের এই দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আদালত থেকে জঙ্গি ছিনতাই:কুলাউড়া চাতলাপুর চেকপোস্টে রেড অ্যালার্ট জারি

আপডেট সময় ০৪:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২