ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

ইডেনে সাংবাদিক প্রবেশ করানোর অভিযোগে সুস্মিতাকে শোকজ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ৪৮৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়ার অভিযোগে সুস্মিতা বাড়ৈকে শোকজ করা হয়েছে। তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তাকে সংগঠন থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়।

শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার স্বাক্ষরিত এই নোটিশ গত বৃহস্পতিবার তাকে দেওয়া হয়।

কারণ দর্শানোর এই নোটিশে বলা হয়েছে, ‘২৪ সেপ্টেম্বর রাতে কলেজের ২নং মূল গেটের তালা জোরকরে খুলে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে সাংবাদিকদের প্রবেশ করানো হয়। এরপর ২৫ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবারও ২নং ও ৩নং গেট দিয়ে সাংবাদিকদের ক্যাম্পাসে প্রবেশ করানো হয়। ওই একইদিন হোস্টেল থেকে ছাত্রীদের বের হতে বাধা দেওয়া হয়। এ ছাড়া হোস্টেলের নিরাপত্তাকর্মীর কাছ থেকে চাবির গোছা নিয়ে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে কোনো কোনো ছাত্রীর মোবাইলফোন কেড়ে নেওয়ার অভিযোগ এসেছে।এতে আরও বলা হয়, ‘গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে ও ২৫ সেপ্টেম্বর সংঘঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনার হলের সিট কেন বাতিল করা হবে না- তার সন্তোষজনক লিখিত জবাব আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টার মধ্যে হল কর্তৃপক্ষের নিকট দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ সংবাদমাধ্যমকে বলেন, ‘কলেজে সাংবাদিক প্রবেশ করানোর বিষয়টি আমার সঙ্গে মোটেও সম্পৃক্ত নয়। আমি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছি। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছত্রীনিবাসের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের হোস্টেলের কিছু নিয়মকানুন আছে। রাতে কোনো ছাত্রী হোস্টেল থেকে বের হতে পারবে না। প্রেডিডেন্ট-সেক্রেটারিসহ যে কেউ শৃঙ্খলাবিরোধী কাজ করলে আমরা শোকজ দেই। আর রাতের বেলা ক্যাম্পাসে কেউ (সাংবাদিক) ঢুকলে আমরা তো শোকজ করতেই পারি। শুধু ওকেই (সুস্মিতা বাড়ৈ) তো শোকজ করিনি। আগের ঘটনায় (ইডেন শাখা ছাত্রলীগের) প্রেসিডেন্ট-সেক্রেটারিকেও শোকজ দিয়েছি। হলে কেউ বিশৃঙ্খলা করলে নোটিশ দেওয়া হয়, কোনো কোনো সময় মৌখিকভাবেও বলা হয়। এটা আমাদের হোস্টেলের নিয়ম।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইডেনে সাংবাদিক প্রবেশ করানোর অভিযোগে সুস্মিতাকে শোকজ

আপডেট সময় ০৩:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২