ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

ইতালিতে সড়ক দু র্ঘ ট না য় প্রাণ হারালেন জুনায়েদ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৫২৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদ: ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। জুনায়েদ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দাল উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়িচাপায় তিনি আহত হন। পরে সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আরও জানান, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালি গিয়েছিলেন। এতে তার পরিবারের ১০ লাখ টাকা খরচ হয়। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ শুরু করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইতালিতে সড়ক দু র্ঘ ট না য় প্রাণ হারালেন জুনায়েদ

আপডেট সময় ০৪:৩১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩