ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

ঈদ করা হলো না মেরাজের: নির্মাণাধীন ব্রিজ কেড়ে নিল প্রাণ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ঈদের ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল মোঃ মেরাজ আহমদ (৩৪)।

সোমবার (২ মে) দিবাগত রাত ২টায় কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার সড়কের বাবুর বাজার এলাকায় মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে নির্মাণাধীন ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে মেরাজ। সে ঢাকার একটি বেসরকারি কম্পানিতে চাকরি করতেন।

স্থানীয় মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার জানান, স্থানীয়রা বাজার থেকে যাওয়ার পথে মোটরসাইকেলসহ লাল শার্ট পড়া অবস্থায় এক যুবককে দেখে আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিয়েছি। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ব্রিজের কাছে এসে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলসহ নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব  জানান, লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদ করা হলো না মেরাজের: নির্মাণাধীন ব্রিজ কেড়ে নিল প্রাণ

আপডেট সময় ০৬:৫৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২