ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী

ঈদের ছুটিতেও চালু রয়েছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / ৪০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃপরিবার পরিকল্পনা অধিদপ্তর এর মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) চৌধুরী রাজিব মোস্তফা, সহকারী পরিচালক (সিসি) ডাঃ সুবিমল চন্দ-এর সার্বিক তত্ত্বাবধানে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ৪৩ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।

এছাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মৌলভীবাজারে নিরাপদ প্রসবের লক্ষ্যে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ান ডেলিভারি সেবা ও চালু রয়েছে।

গত ২৮ শে মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে ।

ঈদের ছুটিকালীন সময়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ১৩ টি স্বাভাবিক প্রসবসেবা সহ জেলায় মোট ২৩ টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়।

সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত আছে।

ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতারা সন্তুষ্ট ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটিতেও চালু রয়েছে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রম

আপডেট সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫