ব্রেকিং নিউজ
এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে কর্মসূচি
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৮৯ বার পড়া হয়েছে

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৫ সেপ্টেম্বর)।
সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া ও আলোচনা সভা।
বাদ জুম’আ প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্টিত হবে।
একই দিন বিকাল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমিতে ‘মরহুম এম সাইফুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খান।
দোয়া ও আলোচনা সভায় সকলের উপস্থিতি কামনা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
ট্যাগস :



















