ব্রেকিং নিউজ
কমলগঞ্জ আওয়ামীলীগ নেতা গ্রেফতার
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ১০১৫ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় মুন্সিবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রনেন্দু ভট্রাচার্য্য রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় শমসেরনগর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার আহমদ মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাগস :




















