ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত নঈম মারা গেছেন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৭১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত নঈম আলী(৪৫)ও মারা গেছেন।

মঙ্গলবার ভোরে  ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। একই ঘটনায় এর আগে বৃহস্পতিবার
অপর দগ্ধ   মাওলানা মুস্তাফিজুর রহমান (২৬) একই হাসপাতালে মারা যান। তাদের বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রী সূর্য গ্রামে।

স্থানীয় চেয়ারম্যান অলি আহমেদ খান নঈম আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে  মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে মাওলানা মুস্তফাফিজ ও নঈম মিয়া নামক ২ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে  ওইদিন রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত নঈম মারা গেছেন

আপডেট সময় ০৪:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩