ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

কমলগঞ্জে ভেজাল মসলা উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২৬৪ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানের পাড় গ্রামে ভেজাল মসলা উৎপাদনে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই জরিমানা করেন।

জানা যায়, শমশেরনগর ইউনিয়নের মরাজানের পাড় গ্রামের মগনু মিয়ার ছেলে শিমুল মিয়া দীর্ঘদিন যাবত মোরগের খাদ্য মিশ্রন করে ভেজাল মরিচ, হলুদ, ধনিয়া গুড়াসহ বিভিন্ন ধরনের মসলা উৎপাদন ও বিক্রি করছেন। নিজের বাড়িতে কারখানায় ‘আবিহা’ কোম্পানি নাম দিয়ে নামী, দামী ব্যান্ডের মসলা ও পণ্য নকল করে বিক্রি করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উৎপাদন সামগ্রী সহ শিমুল মিয়াকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের আরো অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অবৈধ ও ভেজাল উৎপাদনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে ভেজাল মসলা উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫