ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / ৪২৮ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

শুক্রবার দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও ্রভাষক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন মাগুরছড়া খাসিয়া পুঞ্জি’র প্রধান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লেখক-গবেষক আহমদ সিরাজ, এড. মো. সানোয়ার হোসেন, শাহরিয়ার ইসলাম রুহিন, জুয়েল আহমদ, সাবরিনা রহমান, পিন্টু দেবনাথ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির ভান্ডারখ্যাত মাগুরছড়া অগ্নিকান্ডের ২৭ বছর পূর্ণ হলেও এখনো অক্সিডেন্টাল-কোম্পানী শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার কোটি টাকা আদায় করতে পারেনি সরকার। দীর্ঘদিন অতিবাহিত হবার পরও ক্ষতিপূরণ আদায় করতে না পারায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় দায়িত্বহীনতার কারণে যে ব্লো-আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল-ইউনোকল-শেভরন এখনো ক্ষয়ক্ষতি হিসেবে কোন অর্থ দিতে আসছে না। সরকার আর প্রশাসন তো এর দায়-দায়িত্ব এড়াতে পারেন না। বিদেশী একটি কোম্পানী আমাদের দেশের গ্যাস সম্পদ,পরিবেশ ধ্বংস করলো, শুধু তাদের অবহেলা-আর ক্রটির কারণে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

আপডেট সময় ০৯:৪০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪