ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

কমলগঞ্জে সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ৬৭২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি ঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে অনুষ্ঠিত সিপিএস টি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ এ হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে শমশেরনগর ক্রিকেট পরিবার (সিপিএস) এর সভাপতি  প্রবাসী শিবলী আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফাইনাল খেলা উপভোগ করে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাউর রহমান।  একই সাথে চ্যাম্পিয়ন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমিকে প্রাইজমানি নগদ ১ লাখ টাকা ও রানার্স আপ শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

উল্লেখ্য, জাতীয় দলের সাবেক ও বয়স ভিত্তিক জাতীয় দলের কৃতি খেলোয়াড়দের অংশগ্রহণে মাসব্যাপী এ আয়োজনের সফল সমাপ্তি হয় শনিবার (৩০ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৪ টায়। ফাইনাল খেলায় প্রথমে বেট করতে নেমে ৯ উইকেট হারিয়ে রান সংগ্রহ করে ২৮২। জবাবে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি ১৯ ওভারে ৬ উইকেটে রান সংগ্রহ করে ১৮৬।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৭:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩