ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কাউন্সিলর আফতাবের ‘অস্ত্রের মহড়া’,গ্রেফতার ৩

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • / ৭০৮ বার পড়া হয়েছে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে (সিসিক) ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনায় তিনজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

শনিবার (১০ জুন) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদিপ দাস।

এর আগে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

আটক তিনজন হলেন- আতিকুর রহমান, জুবের আহমদ ও নুরুজ্জামান। তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী।

জানা গেছে, আটক তিনজনের দুজনই সেদিনের ওই মহড়ায় অংশ নিয়েছিল। সেই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ মো. আব্দুল্লার বাসার সামনে অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠে।

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘীর পাড় কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা প্রতিদ্বন্দ্বী সাঈদ আব্দুল্লাহর বাসার মূল ফটকের দিকে অস্ত্র প্রদর্শন করেন। ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে উপস্থিত থাকতে দেখা যায়।

এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবরে অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাউন্সিলর আফতাবের ‘অস্ত্রের মহড়া’,গ্রেফতার ৩

আপডেট সময় ০৮:৩৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩