ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

কাকের হাত থেকে রক্ষা পেল লক্ষীপেঁচা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ৪৫৫ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদল কাকের আক্রমন থেকে রক্ষা পেয়েছে একটি লক্ষীপেঁচা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে শহরের কলেজ রোডস্থ দেওয়ানবাড়ী মসজিদের একটি গাছে বসা লক্ষীপেঁচার উপর হামলে পড়ে একদল কাক। কাকগুলো লক্ষীপেঁচাটিকে ঠোকরিয়ে আহত করে। আহত লক্ষীপেঁচাটি গাছ থেকে মাটিতে লুটিয়ে পড়ে।

নামাজ শেষে ওই পথ দিয়েই যাচ্ছিলেন নজরুল ইসলাম নামের এক বৃদ্ধ মুসল্লী। আহত লক্ষীপেঁচাটি দেখে মাটি থেকে তুলে পাশের এক দোকানে নিয়ে আসেন।

সেখান থেকে জুনেদ নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব আহত লক্ষীপেঁচাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পিিরচালক স্বপন দেব সজল জানান, লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ প্রধান বিশিষ্ট এ লক্ষিপ্যাচার বৈজ্ঞানিক নাম টয়টো আলবা। এ প্রানীটি এক ধরনের পেঁচা প্রজাতির পক্ষীবিশেষ। এটি একটি নিশাচর প্রাণী।

পরে উদ্ধারকৃত লক্ষীপেঁচাটিকে শ্রীমঙ্গন্থ বনবিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাকের হাত থেকে রক্ষা পেল লক্ষীপেঁচা

আপডেট সময় ০৮:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫