ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

কুরআন মুখস্থ করলেন ফেঞ্চুগঞ্জের আলভী

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

বয়স মাত্র আট বছর। এর মধ্যে স্কুল অধ্যয়নের পাশাপাশি একই সাথে পড়েছেন মাদ্রাসায়। ফেঞ্চুগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তিনি। সমানতালে চালিয়ে গেছেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসার হিফজ শিক্ষা।

মাত্র ৮ মাসেই পবিত্র কোরআন মজিদ হিফজ (মুখস্থ) করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আহমাদ আওসাফ আলভী। অনন্য কৃতিত্বের জন্য পেয়েছেন আপামর মানুষের ভালোবাসা। শুভেচ্ছা বার্তায় সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।

গত সোমবার রাতে মাদ্রাসার বার্ষিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভির মাথায় পাগড়ি পরিয়ে দেন তার ওস্তাদবৃন্দ।

আহমাদ আওসাফ আলভী উপজেলার ইলাশপুর গ্রামের শিক্ষক দম্পতি আব্দুল জাবিদ ও ফারজানা খানমের পুত্র। আলভীর অনন্য কৃতিত্ব আনন্দিত তার দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয়রা।

হাফেজ আলভির পিতা শিক্ষক আব্দুল জাবিদ সিলেটভিউকে বলেন, আমার অনেক ইচ্ছা আমার ছেলে কোরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ তাআলার দিন দয়ায় এবং রাসুল (সাঃ.)-এর উছিলায় বড় হয়ে ইসলামের খেদমত করতে পারে। সমাজ আলোকিত করতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুরআন মুখস্থ করলেন ফেঞ্চুগঞ্জের আলভী

আপডেট সময় ০৪:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪