কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা
- আপডেট সময় ০৬:১৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে অদ্য ৫ ফেব্রুয়ারি, বাদ জোহর, কুলাউড়া উপজেলায় স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে এক প্রাণবন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা আমীর ও মৌলভীবাজার -২ সংসদীয় আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় জনাকীর্ণ এ সাংবাদিক মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আবদুল কুদ্দুস নোমান, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপত প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ, জাতীয় নাগরিক পার্টি কুলাউড়া উপজেলা সভাপতি মোঃ ফারুক উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সিনিয়র সহসভাপতি মাওলানা রফিকুর রহমান,সহসভাপতি আব্দুস শাকুর, এনসিপি জেলা যুগ্ম সদস্য সচিব শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, এন সি পি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদ রুমেল। সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ, শাকিল রশিদ চৌধুরী, আজিজুল ইসলাম, আব্দুল মোছব্বির সহ প্রায় অর্ধ শতাধিক সংবাদ কর্মী।
















