ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কুলাউড়ায় বৃদ্ধকে হত্যা, মেম্বারসহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ৯৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়ায় জয়নাল মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগে ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) ভোরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পাঁচপীর জালাই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়চণ্ডী ইউনিয়নের ইউপি সদস্য মনু মিয়া ও অপর আসামি শরিফ মিয়া। তাদের মধ্যে মনু পাঁচপীর জালাই এলাকার মৃত রহমান মিয়া ছেলে ও শরিফ জুড়ী উপজেলার পশ্চিম জায়ফরনগর এলাকার মৃত তুতা মিয়ার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাইমুল ইসলাম জানান, জয়নাল মিয়ার ছেলে মঙ্গলবার মনু মিয়া ও শরিফ মিয়ার নামে থানায় মামলা দায়ের করে। মামলার পরই বুধবার ভোরে পাঁচপীর জালাই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৭ নভেম্বর) বিকেলে জয়নাল মিয়াকে রাজনগরের টেংরা বাজার থেকে কবিরাজ দেখানোর কথা বলে পাঁচপীর জালাই এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা সন্ধ্যার দিকে পাঁচপীর জালাই এলাকার রাবার বাগানে জয়নালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাবার বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল মিয়া রাজনগর উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত মুনসী আরজত মিয়ার ছেলে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ায় বৃদ্ধকে হত্যা, মেম্বারসহ গ্রেফতার ২

আপডেট সময় ১০:৪৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২