ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের সীমান্ত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বি স্ফো র ক ও অ স্ত্র উদ্ধার সাবেক এমপি খালেদা রব্বানী ধানের শীষের প্রার্থী নাসের রহমানের পক্ষে মাঠে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ আহমদ নগর সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরন আঞ্জুমানে আল ইসলাহর নেতৃবৃন্দ এম নাসের রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার

কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবীনগর মৌজার নবীনগর গ্রামের মাধবের টিলা থেকে অবৈধভাবে টিলা কেটে মাটি বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। আইনগতভাবে টিলা থেকে মাটি কাটা নিষিদ্ধ হলেও এ বিষয়ে কর্নপাত করছেন না এ টিলার কেয়ার টেকার নবীনগর গ্রামের মন্নান খার পুত্র আনার খা।

অভিযোগে জানা যায়,কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবীনগর মৌজার নবীনগর গ্রামের মাধবের টিলার ৪ একর ৬ শতক ভূমির মালিক হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একই ইউনিয়নের কোনাগাঁও গ্রামের আব্দুল মান্নান এবং তাঁর লণ্ডন প্রবাসী ভাই আশরাফ হোসেন কয়েছ। আব্দুল মান্না নের বর্তমান বয়স ৮৬ বছর। তার ১ ছেলেও ২ মেয়ে। আরা আনেকেই বিদেশে। আব্দুল মান্নানের ভাই আশরাফ হোসেন কয়েছও বর্তমানে ছেলে মেয়ে নিয়ে লন্ডন অবস্থান করছেন। আব্দুল মান্নান তার উক্ত টিলাতে বিভিন্ন জাতের গাছের চারা রোপন ও পরিচর্যা করার জন্য কেয়ারটেকার হিসেবে নবীনগর গ্রামের মন্নান খার পুত্র আনার খাকে ১ জুলাই ২০১৫ ইং চুক্তিপত্র দলিল করে নিযুক্ত করেন। কিন্তুআনার খা আব্দুল মান্নানের অজ্ঞাতসারে দীর্ঘদিন ধরে মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি করে আসছে।

অভিযোগের প্রেক্ষিতে একদল গনমাধ্যম কর্মী মাধবের টিলা পরিদর্শন করে ঘটনার সত্যতা খুঁজে পান।

এ ব্যাপারে ওয়ার্ডইউপি সদস্য লুৎফুর রহমান জানান মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি করার ব্যাপারে তিনি আনার খাকে সতর্ক করে দিয়েছেন।

আব্দুল মান্নানের ভাতিজা মো: তপন জানান কেয়ার টেকার আনার খাকে এখান থেকে চলে যাওয়ার জন্য বললেও সে বার বার সময় নিয়েও এখান থেকে যাচ্ছে না। মাধবের টিলা থেকে গাছ ও মাটি কেটে বিক্রি কর তে নিষেধ করলেও সে তা মানছে না।

এ ব্যাপারে তিনি পরিবেশ অধিদপ্তরসহ সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্ঠি আকর্ষন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

আপডেট সময় ১১:৩৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬