ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন

কুলাউড়ায় সরকারি জমি দখল করে ইকোপার্ক,গুঁড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ৮৮২ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা। দখল করে প্রভাবশালী ওই ব্যক্তি সেখানে রোকনটিলা নামে একটি ইকোপার্কও নির্মাণ করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনভর উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিপুল পরিমাণ এই জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস, থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি.ই মৌাজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমির সন্ধান মেলে।  দীর্ঘদিন ধরে রোকন নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ২০ একরের ওই খাস জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন।

তিনি আরও জানান,যেখানেই খাস জমি দখলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় সরকারি জমি দখল করে ইকোপার্ক,গুঁড়িয়ে দিলো প্রশাসন

আপডেট সময় ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪