ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কুলাউড়ায় সাবেক সচিবের ফার্ম থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / ৬৪৬ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামের এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসিন্দা সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপারের বাগান বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সুকু।সোমবার সকালে ফার্মের টিনের ঘরের ভিতরের একটি কাঠের তীরের সাথে  তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছেনা। বিষয়টি উদঘাটনে কাজ চলছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় সাবেক সচিবের ফার্ম থেকে কেয়ারটেকারের লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪