ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

কুলাউড়ায় হত্যা মামলার আপসে রাজি না হওয়ায় বাদীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় হত্যা মামলা আপস করতে রাজি না হওয়ায় বিবাদীদের বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আইয়ুব আলী তালুকদার। শুক্রবার (৩১ মে) দুপুরে শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আইয়ুব আলী বলেন, চলতি বছরের ২০ জানুয়ারি রাতে আমার ভাই সিএনজিচালক লিল মিয়াকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় ভাটেরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের শামিম আহমেদ ওরফে শামিম মোল্লা ও শাওন নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

তিনি বলেন, গত ১৪ মে শামিম মোল্লার ভাই সাহেদ আহমদ, রহিম খান ও উসমান খান কয়েকজনকে সাথে নিয়ে তাদের বাড়িতে এসে তাঁর ভাইয়ের স্ত্রী সুলতানা বেগমকে মামলা আপস করতে চাপ দেন। এ সময় তাঁর ভাবি আপসে রাজি না হয়ে তিনি আইনের মাধ্যমে ন্যায়বিচারের কথা বলাতে তারা ক্ষিপ্ত হয়ে ভাবিকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। পরে গুরুতর আহত ভাবি সুলতানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি আরও বলেন, গত ১৯ মে সাহেদ আহমদ তার সঙ্গীয় কয়েকজন নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি (সাহেদ) আমার পরিবারকে নিয়ে ভয়ংকর মিথ্যা, বানোয়াট ও উদ্ভট অভিযোগ করেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার ভাই লিল মিয়া হত্যার বিচার চাই।

মুঠোফোনে যোগাযোগ করলে সাহেদ আহমদ বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি কারও বাড়িতে মামলার বিষয়ে আপস করতেও যাননি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় হত্যা মামলার আপসে রাজি না হওয়ায় বাদীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় ০৩:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪