ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

কুলাউড়ায় ৮ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • / ৭৪৪ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ, স্বতন্ত্র, তৃণমূল বিএনপিসহ ৮ প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এ সময় স্বস্ব প্রার্থীদের সঙ্গে ইউএনওর কার্যালয়ে দলীয় নেতা ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, স্বতন্ত্র থেকে সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগকারী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, তৃণমূল বিএনপি থেকে সাবেক এমপি এম এম শাহীন, স্বতন্ত্র থেকে সাবেক এমপি মো. আব্দুল মতিন, জাতীয় পার্টি থেকে আব্দুল মালিক, ঐক্যজোট থেকে মাওলানা আসলাম হোসাইন রহমানী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোত্তাকিম তামিম ও বিকল্পধারা থেকে মো. কামরুজ্জামান সিমু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ৮ প্রার্থীর মনোনয়ন জমা

আপডেট সময় ০৬:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩