ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী

কোটচাঁদপুরে অ-জ্ঞা-ত এক নারীর মৃ-ত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ২৫৫ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ট্রেনে কেটে কোটচাঁদপুরে পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় ঘটনাটি ঘটেছে সাবদারপুর ট্রেন স্টেশনের ১০৯  কিলোমিটারের মধ্যে সোয়াদি গেটে। ঘটনার ৩ ঘন্টা পার হয়ে গেলেও সন্তান মেলেনি এখনও।
সাবদারপুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রসুল( নয়ন) বলেন,আমি জানতে পেরেছি বেলা ১ টার সময়। এরপর ঘটনা স্থলে গিয়ে দেখতে পায় এক নারীর ক্ষত-বিক্ষত লাশ। তবে বয়স আনুমানিক ৫০ বছর হবে। তবে এখনোও পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন,সম্ভবত চিত্রা ৭৬৩ নাম্বার ট্রেনে কাটা পড়েছেন ওই নারী। তাকে দেখে অনেকটা মানুষিক ভ্যারসাম্যহীন মনে হচ্ছে। ঘটনাটি ঘটেছে স্টেশন থেকে ১০৯ কিলোমিটারের মধ্যে। জাযগাটি সোযাদি গেট বলে পরিচিত।
তিনি আরো বলেন,ঘটনা জানার পর যশোর জিআরপি পুলিশকে অবগত করা হয়েছে। ওনারা এসে যা করার করবেন।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন,সোযাদি রেল গেটে পাশেই আমার বাসা।খবর পেয়ে দেখতে এসেছিলাম। দেখলাম ওই নারীর দেহ ৪ খন্ড হয়ে গেছে । দেখে চিনার উপায় নাই। তবে মুখটা ভাল আছে।
যশোর জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিতোষ কুমার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মৃত দেহ উদ্ধার করে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর ময়ন তদন্ত করার পর বলা সম্ভব হবে মূলত কি ঘটেছিল।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। ট্রেনে কেটে ওনার দেহ ক্ষত- বিক্ষত হয়ে গেছে। তবে মুখের আকৃতি ঠিক আছে। এটা দিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছি আমরা।
এদিকে ঘটনার ৪ ঘন্টা পার হয়ে গেলেও সন্ধান মেলেনি ট্রেনে কাটা অজ্ঞাত সেই নারীর মৃত দেহের।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে অ-জ্ঞা-ত এক নারীর মৃ-ত্যু

আপডেট সময় ১০:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫