ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে… জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুর রহমান, মহেশপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, মাস্টার আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, অর্থ সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, কোটচাঁদপুর পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বলেন,জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশে কোনো ধর্ষণ ও নারী নির্যাতন থাকবে না। কোরআনকে বাদ দিয়ে কোনো আইন প্রণয়ন করা হবে না। আমাদের লক্ষ্য কোরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা হবে এবং নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমাবেশে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মীর উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬