ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান

কোটচাঁদপুরে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কার লোটপাট

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ৮৬৭ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে একটি স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাতে পৌর শহরের মেইন বাজারের (পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের) পলাশ জুয়েলার্সে দূর্ধষ চুরির এ ঘটনা ঘটে।

চুরির ঘটনায় নগদ অর্থসহ ৬ থেকে ৭ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণ নিয়েছে বলে দাবি করেন, জুয়েলার্স দোকান মালিক পলাশ কর্মকার।

তিনি জানান, প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যায়। সকালে পাশের দোকানের ফুসকা হাউজের শাহিন ফোন করে দোকানে চুরির বিষয়ে বলে। পরে ঘটনাস্থলে এসে দেখি দোকানের সব কিছু এলোমেলো। চোরেরা প্রথমে ফুসকা হাউজের দোকানের দেয়াল কাটে।

পরে আমার স্বর্ণের দোকানের দেয়াল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় তারা দোকানের সিন্ধুক ভেঙ্গে সাড়ে ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দায়িত্বরত নৈশ প্রহরী বজলুর রহমানকে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দোকানের দেয়াল কেটে চুরির ঘটনা পূর্ব পরিকল্পিত। পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এবং দ্রæত চুরির মোটিভ উদ্ধার হবে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুরে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি স্বর্ণালঙ্কার লোটপাট

আপডেট সময় ০২:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২