ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

কোটালীপাড়ায় আ.লীগের জনসভায় প্রধানমন্ত্রী,উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৫০২ বার পড়া হয়েছে

নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় পৌঁছেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে ৪৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি।

শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় উপস্থিত হয়ে এসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার সকাল আটটার দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সড়ক পথে কোটালীপাড়ায় পৌঁছান তিনি।

তার আগমন উপলক্ষে আজ ভোর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার মধ্যে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। রং বেরংয়ের ব্যানার নিয়ে বাজনা বাজিয়ে বিভিন্ন বয়সের নারী পুরুষ জনসভায় যোগ দিচ্ছেন। বাসন্তী রংয়ের শাড়ি ও সাদা টি-শার্ট পরে মিছিল নিয়ে নারী পুরুষদের জনসভাস্থলে আসার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

এর আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়ায় যান প্রধানমন্ত্রী। উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। এরপর টুঙ্গিপাড়ায় গেলেও কোটালীপাড়ায় যাওয়া হয়নি তার।

কোটালীপাড়াসহ গোপালগঞ্জ জেলার আশপাশের জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী এ জনসভায় যোগ দেবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটালীপাড়ায় আ.লীগের জনসভায় প্রধানমন্ত্রী,উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৭:৪৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩