ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের লাখ টাকা দিতে চান মিষ্টি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ৩৪১ বার পড়া হয়েছে

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ক্ষতিগ্রস্তদের এক লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত। একইসঙ্গে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

মিষ্টি জান্নাতের চিকিৎসা প্রতিষ্ঠান ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’-এর পক্ষ থেকে এ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত লেখেন, ‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক’র ইনকাম থেকে এক লাখ টাকা প্রদান করতে চাই। সাথে যারা বিকাশ/একাউন্টে টাকা দেবেন সেটাও পৌঁছে দেওয়া হবে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে মিষ্টি জান্নাত বলেন, ‘বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের আমার প্রতিষ্ঠানের আয় থেকে এক লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে বিত্তবান এবং যারা অসহায়দের পাশে দাঁড়াতে ইচ্ছুক, তাদের সবাইকে আহ্বান করব- কিছু একটা করার। চাইলে তারা আমার যেকোনো সহযোগিতা নিতে পারেন। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের হাহাকার আর সহ্য করা যাচ্ছে না। তাদের জন্য কিছু করতে পারলে নিজেকেই ভাগ্যবান মনে করবো।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের লাখ টাকা দিতে চান মিষ্টি

আপডেট সময় ০৭:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩