ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ফাহিম আহমদ নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৭০৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম আহমদ (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত (২৮ মার্চ) ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট হাসপাতালে তিনি মারা যান। ফাহিম উপজেলার মনসুর এলাকার শহরু মিয়ার ছেলে।

জানা যায়, রোববার রাত ৮টার দিকে ফাহিম উপজেলার রবিরবাজার থেকে মোটরসাইকেলযোগে কুলাউড়ায় আসছিলেন। পথিমধ্যে তিনি রাউৎগাঁও এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।ফাহিম দুর্ঘটনায় মারা যাওয়ার বিষয়টি তার বড় ভাই কুলাউড়া চৌমুহনী সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শুনেছি ফাহিম মারা গেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ পাইনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ফাহিম আহমদ নিহত

আপডেট সময় ১২:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২