ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • / ৭৭৫ বার পড়া হয়েছে

আগামী ১৭ মে শুরু হচ্ছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের ৯ বিচারকের তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

গত মঙ্গলবার রাতে উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে বিচারকদের নাম প্রকাশ করা হয়েছে। সেখানেই উৎসবের মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রীর নাম।

এবারের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান ৬২ বছর বয়সি ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন। তিনি ২০১৫ সালে ৬৮তম কান উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।

ভানসেন্ত লান্দনের নেতৃত্বে দীপিকাসহ আটজন বিচারকের দায়িত্ব পালন করবেন। বাকিরা হলেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ইতালিয়ান অভিনেত্রী-নির্মাতা জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের।

স্বর্ণপামসহ সামনের সারির পুরস্কারগুলো কারা জিতবে, সেই বিচারকাজের গুরুদায়িত্ব পালন করবেন এই বিচারকরা। এ ছাড়া বিচারক জাজমিন ত্রিঙ্কা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মারসেল!’ নির্বাচিত হয়েছে স্পেশাল স্ক্রিনিং শাখায়।

উল্লেখ্য, ভারতীয় অভিনেত্রীদের মধ্যে ২০০৫ সালে কান উৎসবে মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের দায়িত্ব পালন করেন নন্দিতা দাস। এরপর ২০১৩ সালে কানের মূল প্রতিযোগিতা শাখায় বিচারক হন বিদ্যা বালান।

এবার এই তালিকায় যোগ হলো দীপিকার নাম। আগামী ১৭ মে শুরু হয়ে এবারের কান উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এ বছর মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে ২১টি সিনেমা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চলচ্চিত্র উৎসবের বিচারক দীপিকা

আপডেট সময় ০৪:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২