ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

ছাত্রলীগের ইফতারে হামলা,সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার ৫

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / ৬৭৮ বার পড়া হয়েছে

সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেট নগরী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের ইফতার মাহফিলে হামলা চালিয়েছিল। এসময় তাদেও হামলায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছিলেন।

গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চিত্রা গ্রামের মৃত চান মিয়া মাঝির ছেলে সোহেল ওরফে ফল সোহেল  ওরফে টোকাই সোহেল (২৭), মিরুখালি রোডের জয়নাল খানের ছেলে বেলাল হোসেন (২৫), বেতাছিড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে বেলাল ওরফে চায়না বেলাল (২৮), উত্তর মিঠাখালি গ্রামের ফুল মিয়া বেপারীর ছেলে লাবলু বেপারী (২৪) ও উত্তর মিঠাখালি গ্রামের হারুন জমাদ্দারের ছেলে শাহিন মিয়া (২৫)।

জানা গেছে, গত ২৮ মার্চ মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগ ইফতার মাহফিলের আয়োজন করে। ওই মাহফিলে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে ডিবির পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিন ও তার সঙ্গীয় ফোর্সের উপর হামলা চালায় সোহেল ও তার সহযোগীরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে। এরপর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছাত্রলীগের ইফতারে হামলা,সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার ৫

আপডেট সময় ০৪:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩