ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী

ছি ন তা ই য়ে র নাটক ছি ন তা ই কৃ ত টাকাসহ গ্রে ফ তা র -২ 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / ৪৬১ বার পড়া হয়েছে

বিকাশের ডিএসও খলিলুর রহমান আক্তারের আর্থিক সংকটে টাকার প্রয়োজন। ঋণগ্রস্থ খলিলুর টাকার চাহিদা পূরণে তারই সহকর্মী সাইদুল ইসলামের সাথে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করে।

এই ঘটনায় ছিনতাই নাটকের দুই পরিকল্পনাকারীকে ছিনতাইয়ের ২ লক্ষ ২১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রীজের উপর গত ০৪ জুন সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় ছিনতাইয়ের একটি ঘটনা সংঘটিত হয়েছে মর্মে আমরা সংবাদ পাই।

বিকাশ ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তার মোটরসাইকেলযোগে ভোজপুর বাজারের পথে রওনা হন। পথিমধ্যে তিতপুর এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ছুরি দ্বারা আঘাত করে এবং ব্যাগে থাকা আনুমানিক ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনার গভীর তদন্ত শুরু করা হয়। তদন্তে বের হয়ে আসে, প্রকৃতপক্ষে ঘটনার পেছনে ছিল পূর্বপরিকল্পিত নাটক।

বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার আর্থিক সংকটে পড়ে সহকর্মী সাইদুল ইসলাম (৩৫), পিতা-নুর মিয়া, সাং-সিরাজনগর, এর সঙ্গে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল ইসলাম তার হাতে-পায়ে আঘাত করে ২,২১,০০০/- (দুই লক্ষ একুশ হাজার) টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ খলিলুর রহমান আক্তারকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটন করে। তার তথ্যমতে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছি ন তা ই য়ে র নাটক ছি ন তা ই কৃ ত টাকাসহ গ্রে ফ তা র -২ 

আপডেট সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫