ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ৫৪০ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়।

পুলিশ লাইন্স সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিযোগীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তিনি দেশের জন্য নিজের পুরো জীবন বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের সবাইকে তাঁর আদর্শে জীবন গড়তে হবে।”

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলমোঃ আজমল হোসেন, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪