ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৫৭৬ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আছলম উদ্দিন কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতের জুড়ী থানার ওসি তদন্ত মোঃ জহিরুল হক এর নেতৃত্বে ও মামলার তদন্তকারী কর্মকর্তা হিরক সিংহ সহ পুলিশের একটি টিম যুবলীগ নেতা আছলম উদ্দিনের বড়ধামাই গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরদিন রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে যুবলীগ নেতা আছলম উদ্দিনকে জুড়ী থানার পুলিশের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে তিনদিনই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩ আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। একপর্যায়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে এ ঘটনায় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৬৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে গত ২৬ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়কারী তারেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় জড়িত থাকার অভিযোগে পূর্বজুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আছলম উদ্দিন কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, যুবলীগ নেতা আছলম উদ্দিনকে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় এবং মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার

আপডেট সময় ০২:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪