ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

জুড়ীতে বোরো সমলয়ের চারা রোপনের উদ্বোধন 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩২০ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ধান সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো সমলয়ের চারা রোপনের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের উপস্থাপনায়

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান জানান, জুড়ীতে গত মাসের ১৭ তারিখে ট্রেতে বীজ বপন করা হয়। এক মাস বয়সী চারা আজকে রাইস ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে রোপনের কার্যক্রম শুরু হয়। সরকার খামার যান্ত্রিকীকরণ উৎসাহিত করার জন্য এই সমলয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে একই সাথে একই জাতের বীজ যন্ত্রের মাধ্যমে বপন করা হয়, একই সময়ে যন্ত্রের মাধ্যমে চারা মূল বীজতলায় রোপণ করা হয় এবং পরিপক্ক হলে কম্বাইন হারভেস্টার দিয়ে এই ধান কাটা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে বোরো সমলয়ের চারা রোপনের উদ্বোধন 

আপডেট সময় ০৮:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪