ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

জুড়ীতে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল সংঘর্ষ,শিশু নিহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / ৬১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি. মৌলভীবাজারের জুড়ীর উপজেলার জুড়ী ও ফুলতলা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিক্সা খাদে পড়ে ইসরাত জাহান তায়বা (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৫ জন যাত্রী ।

বুধবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে জুড়ী-ফুলতলা সড়কের সাগরনাল ইউনিয়নের (বেইলি ব্রিজ) উত্তর বড়ডহর এলাকায় ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহত শিশু ফুলতলা ইউনিয়নের বিরইনতলা এলাকার দুধু মিয়ার মেয়ে।

এসময় দূর্ঘটনায় আহতরা হলেন, দুধু মিয়া ও তার স্ত্রী সামিয়া বেগম, সিএনজি চালক হোসেন আহমদ (২২), মোটরসাইকেল চালক ইদ্রিস আলী (৩৮), আল আমিন (৩৫)।
আহতদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদু মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার আজিমগঞ্জ এলাকার শ্বশুরবাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে আটটার দিকে উত্তর বড়ডহর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিএনজি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ইশরাত জাহান তায়বার ঘটনাস্থলে মৃত্যু হয় ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, সিএনজি অটোরিক্সা উল্টে শিশু ইসরাতের মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুড়ীতে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল সংঘর্ষ,শিশু নিহত

আপডেট সময় ০৫:২৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২