ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিকের মৃত্যু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪৭৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন।

আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত গত শুক্রবার লংমার্চ শুরু করে ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। ওই লংমার্চেই রোববার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়।

নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন তিনি।

নাইমার মৃত্যুর পর টুইটারে ইমরান খান লিখেছেন- আমাদের লংমার্চ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় চ্যানেল ফাইভের রিপোর্টার সাদাফ নাইমের মৃত্যুতে আমি মর্মাহত ও গভীরভাবে শোকাহত।

দলীয় কর্মসূচি স্থগিতের কথাও লেখেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজ্জাফি বাট নামে একজন সাংবাদিক বলেন, ইমরান খানের সাক্ষাৎকার নিতে তার ট্রাকে ওঠার চেষ্টা করছিলেন নাইম। ভারসাম্য হারিয়ে ট্রাক থেকে পড়ে গেলে তার মাথার ওপর দিকে ট্রাকের চাকা চলে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় ০১:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২