ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত ধানের শীষে ভোট দিন, বিগত সতেরো বছরে উন্নয়ন বঞ্চিত রাজনগরের উন্নয়নের দায়িত্ব আমি নেব: নাসের রহমান

ট্রাফিক পুলিশের ওপর নারীর হামলা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ৬৯১ বার পড়া হয়েছে

উল্টোপথে আসা একটি অটোরিকশাকে চলাচলে বাধা দেয়ায় হামলার শিকার হয়েছেন সুলতান আহমেদ নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

হামলাকারী নিলুফা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর তাকে সোমবার আদালতে পাঠানো হয়। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এর আগে রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিলিপ কুমার থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রবিবার উল্টোপথে যান চলাচল বন্ধে কর্তব্যরত ছিলেন কনস্টেবল সুলতান আহমেদ। এসময় উল্টোপথে সাইনবোর্ড থেকে চিটাগাংরোডগামী একটি অটোরিকশা আসতে দেখে তিনি থামতে বলেন।

এসময় চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি উল্টে যায়। এতে নারী যাত্রী নিলুফা রাস্তায় পড়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে যায়। পরে ওই নারী তার মোবাইলের জরিমানাস্বরূপ কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তার ইউনিফর্মের কলার ধরে টানাহেঁচড়া করেন।

এ অবস্থা দেখে আশপাশের কয়েকজন ছুটে আসেন। পরে তারাসহ ওই নারী কনস্টেবল সুলতান আহমেদকে মারধর করতে থাকেন এবং তার মোবাইল ছিনিয়ে নেন। এসময় কনস্টেবল সুলতান আহমেদের ইউনিফর্ম ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে কনস্টেবলকে উদ্ধার এবং ওই নারীকে আটক করেন। এসময় অন্য হামলাকারীরা এবং অটোরিকশাচালক তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

পরে পুলিশ এসে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা নেন। পরে সকালে ওই নারীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এ মামলায় ওই নারীকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

এদিকে এক টিকটক আইডি থেকে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে টিভি অভিনেতা মোশাররফ করিমের একটি নাটকের ডায়ালগ ওই ভিডিওর সঙ্গে সংযোজন করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাফিক পুলিশের ওপর নারীর হামলা

আপডেট সময় ০৩:১৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩