ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু,আহত শিশু

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬০৭ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে ব্রিজ পারাপারের সময় পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে নিহতের কোলে থাকা আবিদুর রশীদ নামে সাড়ে ৩ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ভানুগাছ স্টেশনের আউটার সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ কোলের শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে ভানুগাছ যাওয়ার জন্য ব্রিজ পারাপার হচ্ছিলেন জোসনা। এসময় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার কোলে থাকা শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু,আহত শিশু

আপডেট সময় ০৩:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩